শনিবার, ৯ মে ২০২৬

সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া এলাকার সাগরে নিখোঁজ হওয়া সিফাতের (১৭) লাশ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।

আজ (১৮ মে) সকাল আনুমান ১০ টার দিকে কিশোর সিফাতের লাশ ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৪ শত গজ দূর থেকে উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (১৭ মে) বিকেলে বন্ধুসহ ঘুরতে গিয়ে সাগরে গোসল করতে নেমে উত্তাল জোয়ারের ঢেউয়ে তলিয়ে যান সিফাত।

এদিকে সিফাতের বাবা মোঃ আমান উল্লাহ বলেন, সিফাতরা ৩ ভাই ও ১ বোন। তাদের মধ্যে সিফাত সবার বড়। এলাকার ছেলেদের সাথে কাজ করার উদ্দেশ্যে সে কক্সবাজার থেকে সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া চলে আসে। এখন তার লাশ নিয়ে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো।

অপরদিকে কুমিরা নৌ পুলিশের এসআই আব্দুল ওয়াহেদ বলেন, আমরা ঘটনার দিন বাঁশবাড়িয়া এলাকায় এসে সাগরে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি সিফাতকে। আজ সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সিফাতকে উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া বলেন, আমরা প্রথম দিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিফাতকে উদ্ধারে সাগরে অনেক অভিযান চালানো হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তখন উদ্ধার কার্যক্রম করা আর সম্ভব হয়নি। আজ রবিবার আবারো সকাল সাড়ে ৬টার দিকে সাগরে অভিযান চালানো হয়।

সর্বশেষ আজ ১০টায় বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে অন্তত সাড়ে ৪০০ থেকে ৫০০ গজ দূরে নিখোঁজ শিফাতকে উদ্ধার করতে আমরা সক্ষম হই।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এর অনুমতিক্রমে এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা নিহত কিশোর সিফাতের লাশ তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয় ।

জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে বন্ধু মোবারককে নিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাটে ঘুরতে যায় সিফাত। এক পর্যায়ে তারা সমুদ্রে গোসল করতে নেমে সাঁতরে সাগরে থাকা ফেরিতে যাওয়ার চেষ্টা করে।কিন্তু কিছুদূর যাওয়ার পর উত্তাল ঢেউয়ের মুখে পড়েন তিনি। এ সময় তাকে উদ্ধারে ফেরিঘাটে থাকা লোকজনের কাছে সাহায্য চাইলে তারা উত্তাল ঢেউ আর জোয়ারের কারণে ব্যর্থ হন। এক পর্যায়ে সমুদ্রে তলিয়ে যায় সিফাত। পরে বিষয়টা কুমিরা ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসেও রাতভর উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান পায়নি সিফাতের।

আজ ১০টায় বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কিছু দূরে নিখোঁজ শিফাতের লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...