মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম সার্কিট হাউজে মাসিক উন্নয়ন সমন্বয় সভা

স্কুলের মাঠে কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবেনা: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে কেন্দ্র করে জেলা ও নগরীর কোন স্কুল মাঠে কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবে না।

নগরীতে প্রথমে ৬টি ও পরবর্তীতে আরও ৩টিসহ মোট ৯টি গরুর বাজারের অনুমোদন দেয়া দেয়া হয়েছে। এর বাইরে নগরে আর কোন গরুর বাজার বসতে পারবে না।

আজ ১৮ মে রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির পৃথক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, উপজেলা পর্যায়ে অনুমোদিত বাজার ব্যতীত যত্রতত্র গরুর বাজারও বসাতে পারবে না। কোরবানী পশুর কোন ধরণের রোগ আছে কি না তা যাচাইয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের টিম সার্বক্ষণিক বাজারে থাকবে। পশুর বাজার ঘিরে কোন ধরণের যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ১০টি সরকারী দপ্তর/সংস্থার কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করা হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে খাতওয়ারী গত মাসের অপরাধচিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।

সভায় ডিসি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকার সমন্বয়ভিত্তিক কার্যক্রমগুলোকে প্রধান্য দিয়েছেন। জেলা ভিত্তিক কার্যক্রমগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার সার্বিক উন্নয়নে আমরা সকলে মিলে সমন্বিতভাবে কাজ করবো। সরকারী প্রত্যেক দপ্তরকে সংস্কারের আওতায় এনে মেধা, দক্ষতা ও সততা দিয়ে আমাদের কার্যক্রমগুলো সুনিশ্চিত করবো, যাতে সন্তোষজনক হয়। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশ ছাড়পত্র ব্যতীত হাসপাতাল, ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর রেজিস্ট্রেশন হালনাগাদ করা যাচ্ছেনা। প্রতিষ্টানের রেজিস্ট্রেশন হালনাগাদের পূর্বে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেও সময়মত না পাওয়ার বিষয়ে অনেকের অভিযোগ রয়েছে। কোন ধরণের হয়রানি ব্যতিরেকে আবেদনের সাথে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ডকুমেন্ট পাওয়া সাপেক্ষে পরিবেশ ছাড়পত্র প্রদানে আন্তরিক হলে ভালো হয়।

তিনি বলেন, রোগী বেড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসা-সেবা দিতে হিমশিম খাচ্ছে।

সাধারণ রোগীদের দুর্ভোগের কথা বিবেচনায় এনে সরকার গত ১৪ মে থেকে সিআরবিতে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহিঃবিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা-সেবা চালু করা হয়েছে। এখন থেকে রোগী সাধারণ কার্ডিয়াক সমস্যা থেকে শুরু থেকে জরুরী সেবাগুলো এখানে এসে গ্রহণ করতে পারবে। বোয়ালখালী ও চন্দনাইশহ বিভিন্ন উপজেলার জরাজীর্ণ উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর সংস্কারকাজ দ্রুত সময়ে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/দপ্তরের সহযোগিতা চেয়েছেন সিভিল সার্জন।

সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুনায়েত কাউছার বলেন, পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় প্রচুর কোরবানীর পশুর বাজার বসতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর পশু এখানে আসে, পশু চুরিও হয়। আমরা ইতোপূর্বে কয়েক দফায় অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরু চোর চক্রের মূল হোতা ও চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গরু চুরি রোধে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পশুর হাটে জালনোট সনাক্তকরণ মেশিন বসানোর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। অধিক টাকা বহনকারী গরু-ছাগল বেপারীরা নিরাপত্তা চাইলে তা আমরা নিশ্চিত করবো। পবিত্র ঈদে -বাড়ির নিরাপত্তা ও ঈদযাত্র নির্বিঘ্ন করতে সড়কে যানজট নিরসনসহ সার্বিক ব্যবস্থা নিশ্চিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও সময়োপযোগী করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পৃথক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ নোমান হোসেন, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুনায়েত কাউছার, ডেপুটি সিভিল সার্জন ডা, ত্যেহিদুল আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী (ফটিকছড়ি), মোঃ ফখরুল ইসলাম (সীতাকুন্ড), মাহফুজা জেরিন (মিরসরাই), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মোঃ রাজীব হোসেন (চন্দনাইশ), ইনামুল হাছান (লোহাগাড়া), তাহমিনা আকতার (আনোয়ারা), মোহাম্মদ রহমত উল্লাহ (বোয়ালখালী), মোঃ জামশেদুল আলম (বাঁশখালী), রিগ্যান চাকমা (সন্ধীপ), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), জিসান বিন মাজেদ (রাউজান), মাহমুদুল হাসান (রাঙ্গুনিয়া), ফারহানুর রহমান (পটিয়া), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আওয়াল, পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক উর্মি সরকার, বিআরটিএ’র সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী প্রশান্ত তালুকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মুঃ মুনতাসির মাহমুদ প্রমূখ। জেলার সরকারী বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...