শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রামে এবি পার্টির জনসভা

সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা এবং ফ‍্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ‍্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে ক্রমশ: হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সংস্কার, খুনীদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন সবই তখন অনিশ্চিত হয়ে পড়বে।

আজ (১৬ মে) বিকাল ৪ টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জনাব মঞ্জু বলেন, সকলের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করলেও ক্রমশ: গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দুরত্ব তৈরী হয়েছে। সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি পক্ষ তৈরী হয়ে গেছে। কার কত অবদান সে নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব ও একে অপরকে হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। ফ‍্যাসিবাদকে পরাজিত করার পর সকল পক্ষের ঐক‍্য সুসংহত করাতো দুরের কথা সে ঐক‍্য ধরে রাখার জন‍্যও সরকার কোন চেষ্টা করেনি। এর ফলে আজ সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমে যাচ্ছে। নানা সন্দেহ-সংশয়ের জন্ম নিচ্ছে। এ অনাস্থা মহা সংকটের জন্ম দিচ্ছে। সকল পক্ষকে জিদ ও হটকারিতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কথা ভুলে যাবেননা পরাজিত ফ‍্যাসিবাদের পক্ষে নির্লজ্জ অবস্থান নিয়েছে প্রতিবেশী আগ্রাসী রাষ্ট্র ভারত। জনাব মঞ্জু চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস‍্যার আশু সমাধান, বন্দর ও মানবিক করিডোর নিয়ে সকলের ঐকমত্যে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টির নতুন প্রজন্মের রাজনীতি হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি, যেটার মানে হলো জনগনের ভোগান্তি দূর করবার চেষ্টা চালিয়ে যাওয়া। চট্টগ্রামের সমস্যা সমাধানের রাজনীতি মানে হলো অনাবাদী জমিকে আবাদ করা, উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তা বন্ধ করা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালনা করা যাতে জনগনের টাকা লুটপাট না হয়, বন্যার পানিতে জলাবদ্ধতায় যেন লক্ষ লক্ষ নাগরিক কষ্ট না পায়, চট্রগ্রামের বিশাল প্রবাসী জনগোষ্ঠী ও তাদের পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা, গনহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্টিকে নিরাপত্তার সাথে আরাকানে ফিরে পাঠাবার ব্যবস্থা করা, ইয়াবা ও ফেনসিডিল সহ মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা করা।

দেশের অর্থনৈতিক রাজধানী/বানিজ‍্য নগরীকে নতুন করে ঢেলে সাজাতে হবে – যার অংশ হিসেবে বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। পাহাড়, সবুজ সমতল আর সমুদ্রকে ঘিরে আমাদের বিশাল পর্যটন শিল্প গড়ে তুলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করতে গিয়ে সেখানকার হাজার হাজার স্থানীয় জনগন ও তাদের অর্থনীতিকে পথে বসিয়ে দেয়া হয়েছে। সমুদ্রকে ঘিরে যে বিশাল আধুনিক মৎস্য শিল্প গড়ে তুলবার সুযোগ ছিল তা আমরা দেখতে পাচ্ছি না, জাহাজ ভাঙ্গা ও নতুন জাহাজ নির্মান শিল্পকে আমলাতান্ত্রিক জটিলতায় ধ্বংস করে দেয়া হচ্ছে, অথচ সেটার মাধ‍্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হওয়া সম্ভব। দেশ ও জনগনের অধিকার সমুন্নত রেখেই প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুব পার্টি আহ্বায়ক আব্দুর রহমান মনির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে: কর্ণেল মোঃ দিদারুল আলম (অবঃ) ও লে. কর্ণেল হেলাল উদ্দীন (অবঃ), যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এফসিএ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, বিদ‍্যুৎ, জ্বালানী ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, সহ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী, এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরী ও শহীদুল ইসলাম (বাবুল), কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নুর, বোরহান উদ্দিন ও মোরশেদ চৌধুরী প্রমূখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...