শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আবারও ক্রিকেট বোর্ডের মসনদে পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত পরিচালনা পরিষদ নাজমুল হাসান পাপনকেই সভাপতি নির্বাচিত করেছে। এতে চতুর্থবারের মতো দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধানের দায়িত্ব নিতে চলেছেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বসেছিল বোর্ড সভা। এতে আবারও পাপনের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন নতুন পরিচালকরা।

দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থায় মোট ২৫ জন পরিচালক নতুন মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন। যার মধ্যে ১৬ জন এসেছেন নির্বাচনের মাধ্যমে। ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর দুইজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। নির্বাচন হওয়া ১৬ পদে পুরনোরা যেমন জায়গা ধরে রেখেছেন, তেমনি এসেছে নতুন মুখ।

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে তিন ক্যাটাগরিতে। ক্যাটগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ৩ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন।

সদ্য শেষ হওয়া বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে যৌথ্যভাবে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পাপন।

বাকি ২৪ পরিচালকের মধ্যে ১৯ জনই ছিলেন সর্বশেষ মেয়াদের পর্ষদে। নতুন ৬ জনের পছন্দেরও শীর্ষে নাজমুল হাসান পাপন।

বুধবার হওয়া নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে এবারও বোর্ডের পরিচালক হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।

পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু (ঢাকা বিভাগ) এবং সাইফুল আলম স্বপন চৌধুরী (রাজশাহী বিভাগ)।

ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে পরিচালক হয়েছেন নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মুর্তজা, (গাজী গ্রুপ ক্রিকেটার্স) ও এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ), ফাহিম সিনহা (সূর্যতরুণ ক্লাব), ইফতেখার রহমান মিঠু (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মাহবুব আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস) এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি)।

ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...