শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

৫ম সমাবর্তন উপলক্ষে নতুন রূপে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন। দীর্ঘ নয় বছর পর এই বহুল প্রতীক্ষিত ৫ম সমাবর্তন ঘিরে সবুজে ঘেরা চবি ক্যাম্পাস এখন নতুন রূপে সেজে উঠেছে। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। যেখানে একদিন কেটেছে জীবনের শ্রেষ্ঠ সময়, সেখানেই আবার মিলিত হবেন হাজারো গ্র্যাজুয়েট—এ যেন এক আবেগঘন পুনর্মিলন।

সমাবর্তনের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ । গঠন করা হয়েছে ১৯টি উপ-কমিটি। কনভোকিদের উপহার সামগ্রী পৌঁছে গেছে নিজ নিজ বিভাগে। পুরাতন রাস্তাঘাট সংস্কার ও ভবনসমূহে আলোকসজ্জা, দেয়ালচিত্র, রঙের ছোঁয়া যেন নতুন প্রাণ সঞ্চার করেছে গোটা ক্যাম্পাসে। বিশেষভাবে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয় প্রশাসনিক ভবন, শহীদ মিনার এবং ড. মুহাম্মদ ইউনূস ভবনে।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতীক ‘ঝুলন্ত সেতু’, যা ছয় বছর ধরে ব্যবহারের অনুপযোগী ছিল, তা এবার সমাবর্তনকে কেন্দ্র করে নতুন রূপে ফিরেছে। মূল অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। প্রাক্তনরা এখানে বহু বছর পর ফিরে পাচ্ছেন হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলোর স্মৃতি।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোহান উদ্দিন রবি বলেন, “অনেক বছর পর সমাবর্তন হচ্ছে। আমরা চাই এই আয়োজন প্রতি দুই বছর অন্তর হোক।” শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় যখন নিয়মিত সমাবর্তন আয়োজন করে না, তখন শিক্ষার্থীদের আগ্রহ কমে যায়।”

আইন অনুষদের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, “আমার সমাবর্তনে বাবা-মা সাক্ষী থাকছেন—এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।” আরেক শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, “বন্ধুদের সঙ্গে দেখা, প্রিয় ক্যাম্পাসে ফিরে আসা—এ অনুভব ভাষায় প্রকাশ করা যায় না। শুধু মনে হয়, যদি সমাবর্তনটা নিয়মিত হতো!”

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, “প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অংশ নেবেন এবারের সমাবর্তনে, যার মধ্যে পিএইচডি ২২ জন ও এমফিল ১৭ জন। ক্যাম্পাসে এখন জারুল, সোনালু ও কৃষ্ণচূড়ার বাহার যুক্ত করে দিচ্ছে বাড়তি সৌন্দর্য।”

সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। এতে আরও উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টা এবং সরকারের চারজন উপদেষ্টা।

সমাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে , দুপুর ১টার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ব্যক্তিগত যানবাহন নিষিদ্ধ থাকবে, তবে থাকবে শাটল বাস ও ১০০টি বিশেষ বাস সার্ভিস। শহরের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের জন্য থাকবে পর্যাপ্ত পার্কিং ও ট্রান্সফার ব্যবস্থাও।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, “প্রস্তুতির শেষ মুহূর্ত চলছে। পুরো ক্যাম্পাস এখন যেন এক উৎসবস্থল।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...