মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জনের মৃত্যু

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও পৌরসভাধীন এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নৈশ প্রহরী ও একজন গাড়ির হেলপারের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১১ মে রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের বিএম গেট ধামরাই খাল সেতুর দক্ষিণে হাসান (৪৪) নামক এক নৈশপ্রহরী সড়কের পাশে দাঁড়িয়েছিলেন।

এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। নিহত হাসান সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর জাফর নগর নুর আহমদ বাড়ির বাসিন্দা মৃত মোঃ কামাল উদ্দিনের ছেলে।

এর আগের দিন শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ড পৌরসভাধীন স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি ট্রাক অতিক্রম করছিল। এ সময় একইদিক থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দিলে এতে উক্ত ট্রাকের হেল্পার সৈকত (২৬) মহাসড়কে ছিটকে পড়ে যান। এতে তার নিজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। সড়ক আইনের নিয়মিত মামলা রুজু হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...