মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা শুধু একটি সময়ের প্রতীক নন, তাঁরা গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন প্রেরণার উৎস। তরুণ প্রজন্মের উচিত তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসা।”

আজ ১১ মে রবিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে সন্তান ও অভিভাবক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতি সম্মাননা ও আহতদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতি সম্মাননা ও আহত সংবর্ধনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন।

মেয়র আরও বলেন, “মুক্তিযুদ্ধে যে গণতান্ত্রিক চেতনা নিয়ে শহীদরা আত্মত্যাগ করেছেন, আজকের তরুণ সমাজকে সেই চেতনাই ধারণ করতে হবে। গণতন্ত্রের পথ কখনো মসৃণ ছিল না, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম আমাদের পূর্বসূরিরা করেছেন, তা আমাদের জন্য দিকনির্দেশনা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নসরুল কদির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।

সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ডা. শাকিল আরিফ চৌধুরী এবং সদস্য ডা. শামিম হায়দার তালুকদার, ডা. দলিলুর রহমান, ডা. ইশরাত জাহান, সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম, মো. নাসিম আহমেদ রিন্টু, ডা. ফরিদ উদ্দিন, মো. আলিফ উদ্দিন রুবেল, মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়াকিজুল ইসলাম, হাবিবুল করিম, তানিম আল মাহমুদ, মারুফ মোহাম্মদ সাজিদ রোহান, মোহাম্মদ আরিফুল ইসলাম ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতি রক্ষায় আরও গবেষণা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...