বুধবার, ২৯ জুলাই ২০২৬

শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সভাপতি খাজা, সা. সম্পাদক শাহ আলম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে আয়োজিত এ সভায় শওকত আজম খাজাকে সভাপতি ও মোহাম্মদ শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের একটি নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক শওকত আজম খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী দিদারুল ইসলাম, শাহীন উদ্দিন, সেলিম উর রশিদ, শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, “২০১৮ সালে রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পূর্বের লাইসেন্সধারী সমিতিগুলোকে পুনরায় লাইসেন্স প্রদান করা হয়। তখন থেকেই আমরা নিয়ম মেনে সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করে আসছি। এই মার্কেট তিন শতাধিক উদ্যোক্তা সৃষ্টি করেছে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।”

প্রধান অতিথি শওকত আজম খাজা বলেন, “শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট চট্টগ্রামের একটি ব্যতিক্রমধর্মী মার্কেট। এখানে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।”

সভায় সর্বসম্মতিক্রমে শওকত আজম খাজাকে সভাপতি ও মোহাম্মদ শাহ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। শেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...