শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে আগুনে ছয় পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহম্মদ মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন মো. হাসেম মোল্লা, মো. আবুল খায়ের, মো. চাম্পা, মো. মোশাররফ, আবু ইউসুফ ও মো. বোরান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত মোশাররফ বলেন, “আগুনের তীব্রতায় আমরা কিছুই বের করতে পারিনি। আসবাবপত্র, নগদ টাকা এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে। আমাদের প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, আমরা এখন নিঃস্ব।”

এলাকাবাসী মো. আলিম উদ্দিন জানান, “হঠাৎ পাশের বাড়ি থেকে কান্নাকাটির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। সবাই মিলে দরজা-জানালা ভেঙে পানি ঢালতে শুরু করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ঘরবাড়ি রক্ষা করা যায়নি।”

অগ্নিকাণ্ডে ঘরে থাকা খাট, আলমারি, বিছানা, থালাবাসনসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন সীতাকুণ্ড উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, স্থানীয় বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ইকরাম উদ্দিন এবং থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবদুল আলিম।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষ টাকা।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...