মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অধ্যক্ষ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির  কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শহীদ মিনার চত্বরে অকারিগরি ক্রাফটদের করা হাইকোর্টে রিটের রায়ের প্রতিবাদে ও ছয়দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএসপিআই’র সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করা হয়।

এসময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ রিসাদ মাহমুদ ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। পরে  মোঃ রিসাদ মাহমুদ ও একই ডিপার্টমেন্টের মোঃ মাসুম এর নেতৃত্বে বিক্ষোভ  মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মিছিল সহকারে প্রথমে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ তার কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর তারা কক্ষটি তালা বন্ধ করে দেয়। এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সকল কার্যক্রম বন্ধ করার জন্য তালা লাগিয়ে দেয়। এসময় প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থী মো: মাসুম জানান, আগামী ১০ মে ২০২৫ তারিখ পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এরপর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...