বুধবার, ৬ মে ২০২৬

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস-সিনিয়র জেলা ও দায়রা জজ

‘সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার’

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

“দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্যে আজ সোমবার চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে।

আজ ২৮ এপ্রিল চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তৃতায় লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম বলেছেন, সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। উক্ত অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বিকল্প নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ, এবং আপসযোগ্য যে কোন বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান।

সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টি। দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম।

সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জান্নাতুল ফেরদৌস, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশের ডিসি হেড কোয়ার্টার অতিরিক্ত জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারন সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, ইলমার প্রধান নির্বাহী ও মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু প্রমূখ।

আলোচনা সভার পূর্বে জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম ফেষ্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। আদালত চত্ত্বর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের নীচ তলায় পার্কিং হলে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি- মেডিকেল ক্যাম্প ও স্বেচ্চায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের ২০২৪ সময়ে কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

আরও পড়ুন

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...