সোমবার, ২৭ জুলাই ২০২৬

পরিবারের দাবি, জাহাজের লোকজন মেরে সাগরে ফেলে দিয়েছে

হালিশহর উপকূল থেকে অয়েল ট্যাংকারের ইনচার্জ ড্রাইভারের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহর উপকূল থেকে মোহাম্মদ মোস্তফা কামাল নামে এক নাবিকের লাশ উদ্ধার করা হয়। গত ২৭ এপ্রিল রোববার সকালে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী জ্বালানি তেলবাহী ওই অয়েল ট্যাংকারের ইনচার্জ ড্রাইভারের লাশ উদ্ধার করা হয়।
৪৩ বছর বয়সী মোহাম্মদ মোস্তফা কামাল বাগেরহাটের ফকিরহাট এলাকার টাউন নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তবে তার পিতার বাড়ি সন্দ্বীপে। তিনি গত প্রায় চার বছর ধরে এমটি মার্কেন্টাইল–২১ নামের তেল পরিবহনকারী জাহাজের ইনচার্জ ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরিবারের অভিযোগ, জাহাজের লোকজন তাকে মেরে সাগরে ফেলে দিয়েছে।

পারিবারিক সূত্র এবং হাতিয়া থানায় রেকর্ড জিডিতে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের এলজি–৪ জেটি থেকে এমটি মার্কেন্টাইল–২১ নামের জাহাজটি তেল বোঝাই করে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। উক্ত জাহাজের মাস্টারের ডায়েরি মোতাবেক জাহাজটি হাতিয়া থানাধীন চরঈশ্বর কাজীর বাজার নামক স্থানে পৌঁছালে ড্রাইভারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করেন। কিন্তু ওই জাহাজের মাস্টার বিষয়টি ভিএইচএফে জানাননি। তার জাহাজের চিফ ড্রাইভারকে খুঁজে পাওয়া না গেলেও এ ব্যাপারে অন্য জাহাজের সহায়তা চাওয়া হয়নি বলে জিডিতে উল্লেখ করা হয়।

কিন্তু ওই জাহাজের মাস্টার বিষয়টি ভিএইচএফে জানাননি। তার জাহাজের চিফ ড্রাইভারকে খুঁজে পাওয়া না গেলেও এ ব্যাপারে অন্য জাহাজের সহায়তা চাওয়া হয়নি বলে জিডিতে উল্লেখ করা হয়।

থানায় রেকর্ডকৃত জিডিতে জাহাজটি হাতিয়ার ঘাটে অবস্থান না করে কাজীর বাজার হতে চরগজারিয়া কেন চলে গেল, ইনচার্জ ড্রাইভার মোহাম্মদ মোস্তফা কামালকে খুঁজে না পাওয়ার বিষয়টি তার পরিবার বা তার আত্মীয়-স্বজনকে না জানানোর বিষয়গুলো উল্লেখ করা হয়।

জাহাজটি যখন চরগজারিয়ায় অ্যাঙ্কর করে তখন ভিএইচএফে ঘোষণা দেন যে, তার জাহাজের ইঞ্জিনের সমস্যা, তিনি পাইলট হাউজের নিকট অ্যাঙ্কর করবেন। ওইদিনের চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জাহাজগুলো হতে এসব তথ্য সংগ্রহ করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

মোস্তফা কামালের ভাইপো মোহাম্মদ আফসারুল ইসলামের করা গত ২৫ এপ্রিলের জিডিতে তার চাচাকে গুম করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়।

এদিকে রবিবার দুপুর নাগাদ হালিশহর উপকূল থেকে মোহাম্মদ মোস্তফা কামালের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে পুলিশের নিকট দাবি করা হয়েছে, মোস্তফা কামালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...