সোমবার, ২৭ জুলাই ২০২৬

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, ৭ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা ৭ নাবিককে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকদের বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।

উদ্ধার হওয়া এক নাবিক জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টায় পাথরবোঝাই করে একটি বাল্কহেড নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে বাল্কহেডটি লাল বয়া বাতির কাছে আসলে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে এটি ডুবে যায়। এসময় বাল্কহেডের স্টাফরা প্রায় ৪৫ মিনিটের মত সমুদ্রে ভেসে ছিল। বাল্কহেড থাকা সাত নাবিক লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে আসে।
ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কুমিরা-গুপ্তছড়া রুটের একটি যাত্রীবাহী বোট।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর চট্টগ্রামনিউজকে জানান, বাল্কহেডটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে ভোলা যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় সেটি ডুবে যায়। ওই নৌযানে থাকা ৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...