সোমবার, ২৭ জুলাই ২০২৬

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের ফলে দেশের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি অর্থনৈতিক ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা।

বুধবার (২৩ এপ্রিল) লুসাইল শহরে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলাপকালে এসব কথা বলেন। এছাড়া কাতারের সঙ্গে গভীর অর্থনৈতিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ খাতে কাতারের বিনিয়োগের আহ্বান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কারখানাসহ সৌদি আরবের উৎপাদনকারীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আহ্বান জানিয়েছেন।

এর আগে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ড. সৌদ বিন আবদুল রহমান আল থানি আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক ও মধ্যাহ্নভোজে প্রধান উপদেষ্টা বিনিয়োগের সুযোগ ও অবকাঠামো সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজতর করতে বাংলাদেশের প্রস্তুতির ওপর জোর দেন।

এসময় প্রধান উপদেষ্টা ৭২৫ জন বাংলাদেশি সেনা নিয়োগের কাতারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাতারি নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য এই নিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান।

এরপর বিকালে উপ-প্রধানমন্ত্রী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি একটি চা চক্রে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান, সেখানে পারস্পরিক স্বার্থ, বিশেষ করে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধির মাধ্যমে জনশক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। তিনি দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের দুর্দশার দিকে দৃষ্টি দিয়ে বৈশ্বিক প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান। এছাড়া কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি সভায় বক্তব্য রাখেন। তিনি শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...