বুধবার, ৬ মে ২০২৬

সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ।

অভিযানকালে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা যায়।

অভিযানে জব্দকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...