সোমবার, ২৭ জুলাই ২০২৬

সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ১০ ভরি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে মূল্যবান স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ।

পুলিশ জানায়, ২২ মার্চ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম ও এসআই ইমাম হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে গ্রেপ্তার করা হয় চুরির ঘটনায় সরাসরি জড়িত তিনজন—নুর উদ্দিন, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদারকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুর উদ্দিন জানায়, তার বাসায় চুরির টাকাসহ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রয়েছে। পুলিশের অভিযানে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার তার বাসা থেকে স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে উদ্ধার করা হয় নগদ টাকা ও স্বর্ণের চেইন।

পরবর্তীতে তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ধরা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ ও গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, নগদ অর্থ ৩,৪৫,০০০ টাকা, গলানো স্বর্ণ ১০৭.১৭ গ্রাম (প্রায় ৯.৩ ভরি), স্বর্ণের চেইন ১টি, স্বর্ণের আংটি ১টি।

কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম বলেন, এই অভিযানের মাধ্যমে আমরা একটি সুসংগঠিত চোর চক্রের কার্যক্রম রুখে দিতে সক্ষম হয়েছি। তদন্ত এখনো চলমান, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্তে কাজ চলছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির পুরো চক্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...