সোমবার, ২৭ জুলাই ২০২৬

বোয়ালখালীতে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, মারধরে আহত-১

দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসীর ঘরেদুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণের গয়না লুটে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়া গ্রামের প্রবাসী দিবাকর বলের ঘরে এ ঘটনা ঘটেছে।
আহত অর্পণ বলকে (২৪) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিবাকরের স্ত্রী পলি বল বলেন, রাত ২টার দিকে ডাকাতরা ঘরে ঢুকে আমাকে ও আমার ছেলে অর্পণকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলে। এসময় আমার ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে। লোহার রডের আঘাতে অর্পণের মাথায় গুরুতর জখম হয়েছে। ডাকাত দলে ৭-৮ জন সদস্য ছিলো। তাদের মুখে মাস্ক ছিলো, সকলের বয়স ২৫-২৭ বছরের মধ্যে। ডাকতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছে।

তিনি বলেন, ডাকাতরা আমাদের একটি কক্ষে আটকে রেখে অন্যান্য কক্ষগুলো প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র পত্র এলোমেলো করে ফেলেছে। ঘরে রক্ষিত নগদ সাড়ে ৩ লাখ টাকা, আমার পরনের ও আলমিরায় রাখা ৭ ভরি স্বর্ণের গয়না এবং তিনটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে।

পলি জানান, নিজের দোকানের মালামাল ক্রয়ের জন্য আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকায় যাওয়ার কথা ছিলো। সেই জন্য গতকাল মঙ্গলবার অগ্রণী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করেছিলাম।

স্থানীয়রা জানান, দিবাকর বল প্রবাসে থাকেন। ঘরে তার স্ত্রী পলি বল ও ছেলে অপর্ণ বল থাকে। কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সামনে একটি কাপড়ের দোকান রয়েছে। সেটি পলি বল পরিচালনা করেন।

আহত অর্পণের মামা দেবাশীষ বলেন, ভোরে স্থানীয়দের সহায়তায় অপর্ণকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল। সেখানে তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালের চিকিৎসকে পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান করলে অর্পণের মাথায় রক্ত জমাট বাঁধার বিষয়টি নিশ্চিত হওয়ায় অপারেশন করাতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ভোর ৫টার দিকে মাথায় গুরুতর জখম নিয়ে আসা অর্পন বলকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...