সোমবার, ২৭ জুলাই ২০২৬

আনোয়ারায় শিশু চুরির চেষ্টা, নারীকে পুলিশে ধরিয়ে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ায় ২ বছর বয়সী এক শিশুকে চুরির চেষ্টাকালে এক নারীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (২১ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ার জামাল কলোনিতে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দুই বছর বয়সী মোহাম্মদ আলী নামের এই শিশু কলোনীতে ঘরের সামনে খেলছিলো। সেই সুযোগে এক নারী তাকে ডেকে কাছে আনার চেষ্টা করে যা আশপাশের লোকজনের নজরে আসে। পরবর্তীতে ওই নারীকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা এবং পুলিশ এসে অভিযুক্ত নারীকে আটক করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত নারী কলোনিতে বার-বার আসা যাওয়া করাতে আমাদের সন্দেহ হয়। বাচ্চাটিকে সে জোর নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে কয়েকবার। বিষয়টি আমাদের নজরে আসলে তৎক্ষণাৎ ওই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...