মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পরিবেশ মামলায় সাজাপ্রাপ্ত ইটভাটা মালিক ফোরকান মেম্বার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ইটভাটা মালিক ফোরকান মেম্বার (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাউজান পৌরসভার জলিল নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর রাতে ফোরকান মেম্বারকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

ফোরকান মেম্বার রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদর গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য। তিনি খুলাল পন্ডিতের বাড়ির নোয়া মিয়া সারাংয়ের ছেলে।

সূত্র জানায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় অবস্থিত ‘এবিএম কোয়ালিটি ব্রিকস ইন্ডাস্ট্রিজ’-এর মালিক ফোরকান মেম্বারের বিরুদ্ধে ২০২১ সালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ (১) এর টেবিলের ১২ ধারায় একটি মামলা দায়ের হয়। মামলায় তাকে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি জরিমানা পরিশোধ না করায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ বলেন, “র‌্যাব-৭ এর একটি দল সাজাপ্রাপ্ত আসামি ফোরকান মেম্বারকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। সোমবার (আজ) তাকে চট্টগ্রাম আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...