শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে  দুই কোচিং সেন্টারের মালিককে  অর্ধ লাখ টাকা জরিমানা

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে সরকারি নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে চালু রাখা ও বৈধ নিবন্ধন না থাকায় দুটি কোচিং সেন্টারের দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত রবিবার সকালে রামগড় পৌর শহরের উপকন্ঠে হাই প্লাজা মার্কেটে অবস্থিত কোচিং সেন্টার দুটিতে এ অভিযান পরিচালনা করেন। রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,  এস এস সি পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং সেন্টার খোলা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার নিবন্ধন ব্যতীত কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে  সেলিম পাটোয়ারি হিরা ও মিঠু বড়ুয়া নামে কোচিং সেন্টারের দুই মালিককে  দু’টি পৃথক মামলায় “স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯” এর ধারা ৮০ অনুযায়ী ২৫০০০ টাকা করে মোট ৫০০০০ (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে আাদায় করা হয়।  তিনি আরও জানান, কোচিং সেন্টার দুটি বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।  জানাযায়, কোচিং সেন্টারের মালিক সেলিম পাটোয়ারি হিরা রামগড়ের থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মিঠু বড়ুয়া রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...