শনিবার, ১৩ জুন ২০২৬

রাঙ্গামাটিতে সাংগ্রাই জলকেলি উৎসব

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে: জলকেলি উৎসবে পার্বত্য উপদেষ্টা

নিহার বিন্দু চাকমা, রাঙামাটি । চট্টগ্রামনিউজ.কম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অবঃ) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আমরা কোন বৈষম্য চাইনা। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়কে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই, সবাইকে উন্নয়নের  মূলস্রােতে সম্পৃক্ত করতে চাই। তাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে।

আজ ১৯ এপ্রিল রাঙ্গামাটির চিং হ্লা মং মারি স্টেডিয়ামে সাংগ্রাই জলকেলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসামবস্তির মারমা সাংস্কৃতিক সংস্থা আয়োজিত সাংগ্রাই উৎসব- ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা প্রত্যেক কমিউনিটির আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। এজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি প্রয়োজন এডুকেশন বেইজড ডেভেলপমেন্ট এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ-যা গড়ে তোলা খুব জরুরি।

তিনি বলেন, পাহাড়ে এডুকেশন সিস্টেমকে উন্নতি করার জন্য স্যাটেলাইট এডুকেশন প্রক্রিয়া চালু করতে চাই। পাহাড়ের দুর্গম এলাকার শিক্ষার্থীরা প্রাইমারি ধাপ শেষ করার পর পড়ালেখা চালিয়ে যেতে পারে না। তাদের এ অবস্থার উন্নতি করার কিছু প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে। আমরা উপজেলা পর্যায়ে হোস্টেল সুবিধা চালু করে শিক্ষার্থীদের প্রাথমিক ধাপ শেষে হোস্টেলে নিয়ে আসতে চাই। অষ্টম শ্রেণি পর্যন্ত হোস্টেলে রেখে বিনামূল্যে খাবারের ব্যবস্থা রাখতে চাই। পরে তাদের উচ্চ শিক্ষার জন্য জেলা পর্যায়ে এ সুবিধা চালু রাখার পরিকল্পনাও আমাদের রয়েছে।

পাহাড়ের পরিবেশ রক্ষা বিষয়ে সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের অপর সৌন্দর্য অক্ষুন্ন রাখতে হবে। প্রকল্পের উন্নয়নের নামে প্রকৃতি ও পরিবেশের কোন ক্ষতি না করে পাহাড়ের ঝোপ-ঝাড়, বন জঙ্গল ও প্রাণিকূলের আবাসস্থল টিকিয়ে রেখে বাঁশ বেত ও ঝোপ-ঝাড়ের পাশাপাশি বৃক্ষরোপণ বাড়াতে হবে।

জলকেলি উৎসবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও তার স্ত্রী-কন্যা, ইতালীয় অ্যাম্বাসেডর, নেদারল্যান্ডস অ্যাম্বাসেডর ও ডাচেস আইনবিদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ও পানি ছিটিয়ে জলকেলি শুরু করেন। এর পর ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তরুন-তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতে ওঠেন।

জলকেলির পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়ে প্রতি বছর এ উৎসব পালিত হয়ে আসছে।

মারমা সাংস্কৃতিক সংস্থা- মাসাস’র সভাপতি বাবু থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে জলকেলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব কঙ্কন চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন প্রমুখ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...