শুক্রবার, ১ মে ২০২৬

বোয়ালখালীতে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্টে আহত হনুমান

দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে এসে লাফালাফি করতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুখ পুড়ে যায় একটি হনুমানের। এসময় হনুমানটি আহত হয়ে রাস্তায় পড়ে যায়। আহত অবস্থায় হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় পিকআপ চালক মো.মুন্না।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌর সদরের গোমদণ্ডী ফুলতল মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

পিকআপ চালক মো.মুন্না বলেন, সকাল থেকে হনুমানটি বিভিন্ন ভবনের ছাদে লাফালাফি ও গাছে উঠানামা করছিলো। দুপুরের দিকে হনুমানটি গাছ থেকে একটি ভবনের ছাদে লাফ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে যায়। প্রায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা পশু হাসপাতালে নিয়ে এসেছি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম সাইদুল আলম সাঈদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটির আংশিক লোম পুড়েছে। তবে বড় ধরনের জখম বা দগ্ধ হয়নি। প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে। এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ। এবিষয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। হনুমানটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, মুখপোড়া হনুমান লম্বা লেজের ওপর ভর করে গাছের শাখায় শাখায় লাফিয়ে বেড়ায়। এদের চলাফেরায় রয়েছে একধরনের সাবলীলতা। কয়েক দশক ধরে ক্রমেই বনভূমি সংকুচিত হচ্ছে এবং মুখপোড়া হনুমানের প্রাকৃতিক খাদ্যের উৎস কমে আসছে। এই সংকটময় পরিস্থিতিতে তাদের বনের বাইরের খাদ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। খাদ্যের অভাবে প্রায়ই এদের নিরাপদ আশ্রয় ত্যাগ করে আশপাশের লোকালয়ে নেমে আসছে। এতে ব্যস্ততম সড়কের এক পাশ থেকে আরেক পাশে পার হতে গিয়ে এবং বৈদ্যুতিক তার ও খুঁটিতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে হনুমান।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...