সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্বাগত জানান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ ই.ইউ রাষ্ট্রদূতসহ চার বিদেশী প্রতিনিধি

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি,বান্দরবান

পার্বত্য বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনযাত্রা ও সংস্কৃতি, পাহাড়ী- বাঙালির মেলবন্ধন আর চারপাশের সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশী প্রতিনিধি। তারা অপার বিস্ময়ে বাকহীন কণ্ঠে বাংলাদেশের প্রতি প্রকৃতির অকুণ্ঠ দান দেখেছেন অবিশ্বাস্য চোখে।

পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, জীবন ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন(ই.ইউ)’র রাষ্ট্রদূতসহ চার বিদেশী প্রতিনিধির একটি দল আজ ১৮ এপ্রিল শুক্রবার পার্বত্য জেলা বান্দরবান পরিদর্শনে আসেন।

প্রতিনিধিদল সুউচ্চ পাহাড় ঘেরা নীলাচল এসে পৌঁছালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অবঃ) সুপ্রদীপ চাকমা তাঁদের স্বাাগত জানান। প্রতিনিধিদল এসময় উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসময় পার্বত্য চট্টগ্রামের অপার সৌন্দর্য বিষয়ে প্রতিনিধিদলকে ধারণা দেন এবং পর্যটন স্পট নীলাচল, মেঘলাসহ কয়েকটি স্পট ও ভিউ তাদের ঘুরে দেখান। উপদেষ্টা এসময় এখানকার নীলগিরি, সুউচ্চ ঝরণা, বগালেক, রেমাক্রি থানচি প্রভৃতি পর্যটন স্পটগুলোর কথাও তাদের নিকট তুলে ধরেন।

প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার (Michael Miller) ও মিস ক্যাটরিনা মিলার (Ms. Katarina Miller), ইতালীয় নাগরিক আন্তেনিও আলেসান্দ্রো (Antonio Alessandro) ও মিস পাওলো বেনেফোওর (Ms. Paola Belfore) এবং ডাচ আইনজীবী আঁন্দ্রে কার্স্টেন্স (Andre Carstens)।
পার্বত্য উপদেষ্টা দেশের পর্যটন শিল্পের বিকাশ, সরকারি কার্যক্রম, বিদ্যমান সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি বিষয় প্রতিনিধিদলকে অবহিত করেন।
উল্লেখ্য, পাঁচ দিনের সরকারি সফরে গতকাল (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) পার্বত্য উপদেষ্টা বান্দরবানে এসে পৌঁছান।

উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানসামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব কঙ্কন চাকমা, উপসচিব খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব শুভাশিষ চাকমা, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...