বুধবার, ৬ মে ২০২৬

দাবি আদায়ে কাপ্তাই বিএসপিআইয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সড়ক অবরোধ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ৩০ শতাংশ পদে ক্রাফট ইনস্ট্রাক্টর পদন্নোতি পেয়ে চাকরি করার রায় এবং ২১ সালের বিতর্কিত ক্রাফট নিয়োগের বিরুদ্ধে সারাদেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ৬ দফা দাবির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং কাপ্তাই সড়ক অবরোধ করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২ টায় প্রতিবাদ মিছিলটি বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে কাপ্তাই সড়কে এসে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় বিএসপিআই এর সি়ভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী, ইলেকট্রনিক ডিপার্টমেন্টের রিশাদ মাহমুদ, মো: মাসুম এবং প্রবীর রাতুল এর নেতৃত্বে বেলা আড়াইটা হতে ৫ টা পর্যন্ত শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে নানা স্লোগান দিতে থাকে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ঘটনাস্থলে আসেন এবং ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। এরপর ছাত্ররা তাদের দাবী সহ একটি স্মারকলিপি ইউএনও এর নিকট হস্তান্তর শেষে বিকেল ৫ টায় সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

আন্দোলনরত শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী এই প্রতিবেদককে বলেন, তাদের দাবি গুলো পূরন না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে দায়ের করা সকল অবৈধ মামলা বাতিল করতে হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...