রবিবার, ২৬ জুলাই ২০২৬

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

আনন্দ শোভাযাত্রা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পান্তা ভাতের আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ বরণ ১৪৩২।

এই উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর নেতৃত্বে সর্বস্থরের জনগণ, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে একটি বর্নাঢ়্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা সদর শিশু পার্কে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বাদ্য যন্ত্র সহকারে ঐরাবত, পালকি, কুলা, সহ বর্ণিল সাজে সজ্জিত হয়ে ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এসময় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়।

শোভাযাত্রায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো: মাসুদ, রাংগামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ ও যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেন।

পরে সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা শিশু পার্ক চত্বরে গ্রামীণ ঐতিহ্যে তৈরী দৃষ্টি নন্দন মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং যুগ্ম সম্পাদক আনিছুর রহমান এর পরিকল্পনার বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এসময় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচে গানে অনুষ্ঠানকে মাতিযে তোলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...