রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাতকানিয়ায় দুর্বৃত্তের দেওয়া বিষে পুকুরে মরল দুই লক্ষাধিক টাকার মাছ !

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের গ্রামের বাড়ির পুকুরে রাতের আঁধারে কীটনাশক (বিষ) প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

গত রোববার (১৩ এপ্রিল) রাতের যে কোন সময় সাবেক চেয়ারম্যানের গ্রামের বাড়ি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৪এপ্রিল) সকালে ফজরের নামাজ আদায়ের জন্য পুকুরে ওজু করতে যাওয়া মুসল্লীরা পুকুরে মরা মাছ ভাসতে দেখলে বিষয়টি জানাজানি হয়।

সাবেক চেয়ারম্যানের দাদা আলহাজ শফিকুর রহমান জানান, আমরা সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করি। সোমবার (১৪এপ্রিল) ফজরের নামাজ আদায় করার জন্য মুসল্লিরা পুকুরে ওজু করতে গিয়ে মরা মাছ ভেসে উঠতে দেখে মোবাইল ফোনে বিষয়টি আমাদের জানান। পুকুরটি প্রায় ৮০ শতক জায়গা দিয়ে তৈরি করা হয়েছে। পুকুরে রুই, কাতলা, মৃগেল ও নাইলোটিকাসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। পুকুরের প্রায় মাছ মরে গেছে , কিছু মাছ অর্ধ মৃত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে কীটনাশক (বিষ) জাতীয় কোন পদার্থ পানিতে মিশিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, পুকুরে দুই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে বিক্রয় উপযোগী মাছও ছিল। রাতে কেউ শত্রুতা করে পানিতে বিষ মিশিয়ে দিয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ এখনও পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...