মঙ্গলবার, ৫ মে ২০২৬

দিনভর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখে চট্টগ্রাম কারাগারের ব‌ন্দিরা পাবেন পান্তা ই‌লিশ ও মিষ্টি

নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ব‌ন্দিরা এবারের পাচ্ছেন পান্তা-ইলিশ। সাথে থাকছে পান-সুপারিও।

কারাগারের ভেতর বন্দীদের বিনোদন দিতে দিনভর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখের আনন্দ আয়োজনের ষোলকলা পূরণ করতে বাদ যাবে না মিষ্টিও।

র‌বিবার (১৩ এ‌প্রিল) বিষয়‌টি আজাদীকে নি‌শ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার মোঃ ইকবাল হোসেন।

তি‌নি বলেন, অন্যান্য সময় খাওয়ারের ব্যবস্থা কম ছিল তা কিন্তু নয়। কারা‌বি‌ধি অনুযায়ী ব‌ন্দিদের জন্য প্রতি উৎসবে স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে। তবে এবারে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন করা হচ্ছে এটা বলতে পারেন। কারাবন্দী সকল কয়েদি ও হাজতিকে পহেলা বৈশাখের দিন পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের সকল প্রস্তুতি চলছে। কারাগারে ঠিকাদারের মাধ্যমে ইলিশ মাছ সংগ্রহ করা হচ্ছে।

কারাগারের ভেতর বন্দীদের বিনোদনের ব্যবস্থাও রাখা হচ্ছে। পোলাও, পান সুপা‌রি মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছে। বন্দীদের নিজস্ব একটি শিল্পী দল আছে- তারা গান গাইবেন। বাইরে থেকেও শিল্পী আনার চেষ্টা রয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থাকা পাঁচ হাজার বন্দী এবারের পহেলা বৈশাকে উদযাপন করবে। এরই মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের বর্ণাঢ্য প্রস্তুতি শেষ করে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...