মঙ্গলবার, ৫ মে ২০২৬

সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় লিফটের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের কুমিরা সুলতলা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার ১৩ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানায় এ নিহতের ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকরা হলেন-মোঃ মোস্তফা (২৪) ও মোঃ রিফাত (২৫)। নিহত রিফাত মীরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে। অপর শ্রমিক মোস্তফা বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রবিবার সকালে কারখানায় অন্যান্য দিনের মতো কাজ করছিল শ্রমিক মোস্তফা ও রিফাত। এ সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে গেলে এতে দুই শ্রমিক গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে শ্রমিক দুজনের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ। তিনি বলেন, সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জিপিএইচ ইস্পাত কারখানায় দুই শ্রমিক দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...