চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বখতিয়ারপাড়াস্ত বিমান বাহিনীর রাডার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে রাডার অফিসের নিজস্ব ফায়ার সার্ভিস নিয়ন্ত্রনে আনে। আগুন তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাডার অফিসের হেলিকপ্টার নামার জায়গায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সােড় ৫টা নাগাদ হঠাৎ রাডার অফিসের ভেতর আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আনোয়ারা ফায়ার সার্ভিস, কেইপিজেড ফায়ার সার্ভিস ও রাডার অফিসের নিজস্ব ফায়ার সার্ভিসের মাধ্যমে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় আগুনে ওই স্থানে থাকা শুকনো পাতা পুড়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউছুফ বলেন, বখতিয়ারপাড়াস্ত বিমান বাহিনীর রাডার অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তারা জানিয়েছেন সিগারেট কিংবা এজাতীয় কোনো কিছু থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
