মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জিহান নামের এক আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জিহান পূর্ব ধোরলা গ্রামের কামাল ড্রাইভারের বাড়ির হেলাল উদ্দিন বাবলুর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে জিহান বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।
তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাবেয়া বলেন, দুপুর ১টা ১০ মিনিটের সময় জিহান নামের এক শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন শিশুটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...

আনোয়ারায় মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আনোয়ারায় উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।(১৪ জুন) রাতে পটিয়া...