রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আটক ৮

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত সোমবার বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে বিভিন্ন ব্যবসা কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায়-বিশেষ করে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন KFC, পিৎজা হার্ট, বাটা, কোকাকোলার সাইন বোর্ড যেখানে ছিল সেখানে এবং ব্র্যাক লার্নিং সেন্টার ও ব্যাংকের শাখায় হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরের অন্তত চারটি থানা এলাকায় একাধিক হামলার ঘটনায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে আন্দরকিল্লা থেকে প্রায় ৫০ জনের একটি মিছিল বের হয়ে চেরাগী পাহাড়ে জড়ো হয়। সেখানেই প্রথম হামলা KFC-তে। লাঠিসোঁটা, পাথর দিয়ে ভাঙচুর করে আতঙ্ক ছড়ানো হয়। সেখান থেকে মিছিল গড়িয়ে যায় কাজির দেউরীতে—হামলা চলে ব্র্যাক ব্যাংক ও শিক্ষাকেন্দ্রেও।

পুলিশের দাবি, এসব হামলা পরিকল্পিত। লক্ষ্য ছিল জনমনে ভীতি, রাষ্ট্রীয় স্থাপনায় অস্থিরতা এবং বিনিয়োগ সম্মেলনের সময়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা।

এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির এসআই রবিউল আলমের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাঁদের একজন হকার্স মার্কেটের দোকান কর্মচারী। একইসঙ্গে চকবাজারে রেস্তোরাঁ ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১৭ বছরের এক কিশোর। খুলশীতে ধরা হয়েছে আরও চারজন।

পাঁচলাইশের জিইসি মোড়েও হামলা হয়েছে। তবে সেখানকার মামলায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। পুলিশের অভিযান চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “ধর্মীয় আবেগকে পুঁজি করে যারা নাশকতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...