পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে রহস্যজনক ভাবে করলা খেতে মিললো মোহাম্মদ নুরুল ইসলাম (৪৮ ) নামে বাবুর্চির লাশ।
মঙ্গলবার ( ৮ এপ্রিল ) সকাল ৯ টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের (১নাম্বার ওয়ার্ড) শ্রীমতি খাল সংলগ্ন ভট্টাচার্য রোডের দক্ষিণ পাশে জমিতে করলা খেতে পাওয়া যায় লাশটি।
নিহত মোহাম্মদ নুরুল ইসলাম (৪৮) উপজেলার উওর ছনহরা (১নং ওয়ার্ড ) আকবর সিকদার পুড়ান বাড়ি স্থানীয় বাসিন্দা।
নিহতের ছোট ছেলে মিজানুর রহমান জানান, আমার বাবা পেশায় উপজেলার হোটেল চাকরি জীবী ছিলেন করতেন। ঘটনার আগের দিন আমাদের সাথে দুপুরে খাবার খেয়ে বিকেলে ঘর থেকে বের হন চাকরির উদ্দেশ্য। রাতে সাড়ে ১০টার দিকে হোটেল থেকে বের হন। সকালে বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে আসি।
ঘটনা স্থলে গিয়ে দেখা যায় , নিহতের গলায় দাগ হাতে সামান্য আঘাতে রক্তাক্ত, পড়নে লুঙ্গি খুলে পাশে ঝুলানো অবস্থায় ছিল।
উওর ছনহরা ( ১ নাম্বার ওয়ার্ড) ইউপি সদস্য জাহেদুল হক জানান , সকালে বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে উপস্থিত হয়। লোকটি ভালো ছিল । বাবুর্চির কাজ করতো।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন , ঘটনা স্থল পরিদর্শন করেছি,লাশ ময়নাতদন্তের জন্য ( চমকে)পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
