রবিবার, ২৬ জুলাই ২০২৬

টোল রোডে মর্নিংওয়ার্ক করতে প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পাহাড়তলী থানার টোল সড়কের রাসমনি ঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তুলসী দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার ৭ মার্চ সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ফৌজদারহাট শিল্প এলাকার একটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত চাকরিজীবী ছিলেন।

নিহত তুলসী দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। আবসরের পর থেকে স্ত্রী ও দুই কন্যা নিয়ে নগরের উত্তর কাট্টলী এলাকায় বাসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতি দিনের মতো সোমবার সকালে মেরিন ড্রাইভ সড়কে মর্নিংওয়ার্ক করতে বের হন তুলসী দাস। ওই সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার ফুটপাতে গিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার দুই পায়ের গোড়ালি ভেঙে যায়। এছাড়া মাথা ও শরীরে মারাত্মকভাবে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাহাড়তলী থানা পুলিশ জানায়, সকালে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারটি আটক করা হলেও চালক ও ২ আরোহী পালিয়ে যায়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...