রবিবার, ২৬ জুলাই ২০২৬

কর্ণফুলীতে চোরাই সিএনজিসহ চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. আবুল কালাম (৩৩) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকা থেকে একটি চোরাই সিএনজিসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার আবুল কালাম চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার উকিল নুর মিয়া বাড়ির বাসিন্দা আরব মিয়ার ছেলে। পেশায় তিনি একজন সিএনজি চালক হলেও দীর্ঘদিন ধরে তিনি চোরাই সিএনজি কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ওসি মুহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালামকে একটি চোরাই সিএনজিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজি সংগ্রহ করে সেগুলো বিক্রি করত। তার বিরুদ্ধে পটিয়া, সাতকানিয়া, সীতাকুণ্ডসহ একাধিক থানায় চুরি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আটক আবুল কালামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নতুন করে মামলা দায়ের করে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...