রবিবার, ২৬ জুলাই ২০২৬

গোলামুর রহমান মাইজভান্ডারীর ওরশে লাখো ভক্তের ঢল 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।

উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী; প্রকাশ-বাবা ভান্ডারীর ৮৯তম বার্ষিক ওরশ লাখো ভক্তের অংশগ্রহণে শনিবার (৫ এপ্রিল) ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থান ছাড়াও  বিদেশ হতে আগত লাখো ভক্ত-আশেকানরা মাজার শরীফ জেয়ারত ও নিজেদের  মনোবাসনা পূরণের জন্য মহান আল্লাহর  দরবারে অশ্রুসিক্ত নয়নে ফরিয়াদ করেন। তিনদিন ব্যাপী ওরশে গাউছিয়া রহমান মঞ্জিল ও  আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন বাবা ভান্ডারীর মাজারে খতমে কোরআন, মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেন।

শনিবার ওরশের প্রধান দিবসে মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভা,মিলাদ মাহফিল ও কিয়াম শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী।

এ সময় নায়েবে সাজ্জাদশীন সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারীসহ লাখো অশেকানে মাইজভান্ডারী ভক্ত মোনাজাতে অংশ গ্রহণ করেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...