রবিবার, ১৪ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় জেলের জালে মানসিক ভারসাম্যহীন উপজাতীয় বৃদ্ধা নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে জেলের জালে ভেসে উঠল এক বৃদ্ধা উপজাতী নারীর লাশ।

আজ ৫ এপ্রিল শনিবার ভোর ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রিজের সরফভাটা অংশে নদীতে একদল ভাসমান জেলে তাদের জালে লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে।

তার নাম সামাপ্রু মারমা (৬৫)। সে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

উদ্ধারকারীরা জানান, জেলেরা লাশটি উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় অবহিত করা হলে পুলিশ লাশটি থানায় নিয়ে যান। লাশের সাথে একটি জাতীয়পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম ঠিকানা জানা যায়।

এদিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে নিহতের মেয়ের জামাই কলমপ‌তি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিলো না।
সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাখুজির একপর্যায়ে নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন বলে তিনি জানান।

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানা যাবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

আরও পড়ুন

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...