রবিবার, ৩ মে ২০২৬

লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা, হাসপাতালে লাশ রেখে পালালো স্বামী

লোহাগাড়া প্রতিনিধি |

চট্টগ্রামের লোহাগাড়ায় আকতার জাহান (২৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের মনির বাপের ভিটায় এ ঘটনা ঘটে।

আকতার জাহান ওই এলাকার সোলেমান রুবেলের মেয়ে ও ২ সন্তানের জননী। ঘটনার পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের পরপরই বিষ পানের একজন রোগী নিয়ে আসে রোগীর স্বজনরা এবং দ্রুত যাবতীয় ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হয়। পরক্ষণে নিয়মিত চিকিৎসার জন্য বেডে নেওয়ার পথে হঠাৎ লুটিয়ে পড়ে এবং সেখানেই মারা যায়।

স্থানীয় সূত্র বলছে, রোগী মারা যাওয়াতে তার স্বজনরা উত্তেজিত হয়ে রোগীর সাথে আসা শাশুড়িকে মারধর করে, সেটা দেখে স্বামী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আকতার জাহান নামের এক গৃহবধূর লাশ থানা হেফাজতে আনা হয়েছে, লাশ রেখে স্বামী পালিয়ে যাওয়াতে বিষয়টি সনাদেহজনক মনে হচ্ছে।

গৃহবধূর লাশ ময়না তদন্ত রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন...

আরও পড়ুন

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকতে পারে,...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...