সোমবার, ২৫ মে ২০২৬

বগুড়ায় একসপ্তাহের লকডাউন ঘোষণা

করোনার বিস্তার ঠেকাতে একসপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে বগুড়ায়। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং চিকিৎসাসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। খাবারের দোকান এবং হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। বাসসহ অন্যান্য যানবাহন বগুড়া শহর ছেড়ে যাবে না এবং বগুড়ায় প্রবেশ করবে না।

আজ শনিবার (১৯ জুন) এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে ২৬ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সিদ্ধান্ত অনুসারে, শনিবার রাত ১২টার পর থেকে আগামী ২৬ জুন পর্যন্ত লকডাউন থাকবে। এই সময় পৌর এলাকাসহ পুরো উপজেলায় সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং চিকিৎসাসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। খাবারের দোকান এবং হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। বাসসহ অন্যান্য যানবাহন বগুড়া শহর ছেড়ে যাবে না এবং বগুড়ায় প্রবেশ করবে না।

তবে দূরপাল্লার বাস মহাসড়ক ব্যবহার করতে পারবে। জরুরি সেবাদানকারী পরিবহন যেমন অ্যাম্বুলেন্স, খাদ্যদ্রব্য সরবরাহকারী পরিবহন ও চিকিৎসাসেবায় নিয়োজিত পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অনুষ্ঠানসহ গণজমায়েত হয় এমন সব অনুষ্ঠান বন্ধ থাকবে। শহরের সাপ্তাহিক-বাজার, চায়ের দোকান, পর্যটন স্থল, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সরকারের রাজস্ব আদায়ে যুক্ত প্রতিষ্ঠান-দপ্তর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে গেছে। পাশাপাশি বগুড়ার সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে এ হার অনেক বেশি। গত তিন দিনে বগুড়ায় ১১ জন মারা গেছেন। করোনা শনাক্তের হার অনেক বেড়ে গেছে তাই নতুন করে লকডাউন ঘোষণা করা হলো।

এর আগে গত ৬ জুন করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর দোকানপাট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...