চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চাঁদাবাজি মামলায় মোঃ মাইনুদ্দিন প্রঃ হাসান মাইনুদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তার মাইনুদ্দিন চান্দগাঁও থানাধীন মোহরা খেজুরতলা, পাঠান পাড়া এলাকার মোঃ আলীর ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চাঁদাবাজি মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ
