রবিবার, ৩ মে ২০২৬

বান্দরবানে সড়ক ও জনপদ কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি,বান্দরবান।

বান্দরবানে জেলা সদরের সড়ক ও জনপদ কলোনীর স্টাফ কোয়াটারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ৯ টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনীতে আগুন দেখতে পায়। মুহূের্তই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেয়। দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকা সহ ৮টি বসতঘর।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অগ্নিকান্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সুত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা স্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি,এসময় ক্ষতিগ্রস্তদের সাথে ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলেন,এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...