রবিবার, ২৮ জুন ২০২৬

নগর স্বেচ্ছাসেবক লীগে ৪২ জন সভাপতি ও ৩৩ জন সাধারণ সম্পাদক হতে আগ্রহী

বৃষ্টিস্নাত সকাল থেকেই একটানা সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মীর উৎসব মুখর পরিবেশে দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে ৪২ জন নেতাকর্মী নিজেদের সভাপতি প্রার্থী হিসেবে এবং ৩৩ জন নিজেদের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ফরম পূরণ করেন।

আজ শনিবার (১৯ জুন) সকাল ১০টায় নগরীর লালখান বাজার মোড়স্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পূর্ব নির্ধারিত সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে ১ ঘন্টা বিলম্বে ১১ টায় সম্মেলনের উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয়।

সম্মেলনকে কেন্দ্র করে আগের দিন থেকেই লালখান বাজার মোড়স্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনসহ আশপাশের পুরো এলাকা ইদকে ষ্টেডিয়ামের চারপাশ, কাজীর দেউড়ি, লাভ লেইন, জামালখান মোড়, লালখান বাজারসহ পুরো এলাকা ডিজিটাল ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ব্যানার-ফেষ্টুন নিয়ে সম্মেলন স্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনসহ আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। পুরো এলাকা নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুধুমাত্র ২৫০ কাউন্সিলর এবং ২৫০ ডেলিগেড ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু কারা কারা সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী তাদেরকে কেন্দ্র নির্ধারিত ফরম পূরণ করতে বলেন এবং ২০ মিনিট করে সময় বেঁধে দেন। প্রথম সাধারণ সম্পাদ পদে কারা আগ্রহী তাদেরকে ফরম পূরণ করতে বলেন।

এরপর সভাপতি পদে কারা আগ্রহী তাদেরকে কেন্দ্রের নির্ধারিত ফরম পূরণ করতে বলেন। এসময় আগ্রহীরা ফরম পূরণ করে কেন্দ্রীয় নেতাদের হাতে জমা দেন। পরবর্তীতে নিজেদের মধ্যে সমঝোতার জন্য ২০ মিনিট সময় দিলে সভাপতি পদ থেকে হুমায়ুন নামে একজন প্রত্যাহার করে দেন। বাকিরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নেবেন বলে কেন্দ্রীয় নেতাদের প্রতি আস্থা ব্যক্ত করেন।

দ্বিতীয় পর্ব কাউন্সিলর অধিবেশন পরিচালনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ও তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামবাসীর একটি দাবী আছে মেট্রোরেল। আমরা চট্টগ্রামে মেট্রোরেল করবো। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাজ আমরা খুব দ্রুত করবো। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হবে দেশের দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফিজিবিলিটি স্টাডি একবার করেছিল। এখন দ্বিতীয়বার ফিজিবিলিটি স্টাডি করছি।

চট্টগ্রামকে ঢেলে সাজাতে আমাদের নেত্রী(আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী) বদ্ধপরিকর। কর্ণফুলী তলদেশে বঙ্গবন্ধু টানেলের কাজ ৬৯ শতাংশ শেষ হয়েছে উল্লেখ করে সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের শেষে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকের বাংলাদেশ ১২ বছর আগে পিছিয়ে পরা একটি বাংলাদেশ। আজ ১২ বছর পরে এই বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। যে বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যে বাংলাদেশ ছিলো একটি ঋণগ্রস্থ দেশ, আজ সেই বাংলাদেশ ঋণদাতা দেশ।
শ্রীলংকাকে ২০০ মিলিয়ন ডলার, সুদানকে ৭ দশমিক ৭ মিলিয়ন ডলার ঋণ দেয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গত অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছে ৭ বিলিয়ন ডলার। আজ বাংলাদেশের রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলারের বেশী। শুধুমাত্র পরমানু বোমা ছাড়া সব ক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১২ বছর আগে পিছিয়ে পড়া এক বাংলাদেশ, আর ১২ বছরে এই বাংলাদেশ আলোর পথের দিকের যাত্রী। এই বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। যে বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা। যে বাংলাদেশকে আজকে সারাবিশ্ব সমীহ করে। ভাবতেই পারেন, বাংলাদেশ আজকে তিন তিনটা দেশকে ঋণ দিয়েছে। প্রত্যকটি সূচকে আমরা আজকে পাকিস্তানের চেয়ে এগিয়ে, পাকিস্তানকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। কাজেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের তকমা নিয়ে এগিয়ে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনও অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৭ জুন) ত্রয়োদশ...