নগরীর হালিশহর থানাধীন গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটেছে।
শুক্রবার ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। টিনের ছাউনির ৯ কক্ষের কাঁচাঘর আগুনে পুড়ে গেছে।
অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
