শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফিসারী ঘাটের মাছ বাজার উচ্ছেদের ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের ফিসারীঘাটে গড়ে উঠা  দেশের অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার উচ্ছেদের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সদস্যরা।

শুক্রবার (২১ শে মার্চ) সকালে সোনালী মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি মো: আলী সওদাগরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর হোসেন সওদাগর, এনামুল হক সওদাগর, কুতুবউদ্দিন সওদাগর, আব্দুর শক্কুর সওদাগর, সৈয়দ নূর সওদাগর।

এই সময় বক্তারা বলেন , মৎস্য শিল্পের সাথে ব্যবসায়ী ও শ্রমিকদের পূর্নবাসন ছাড়া এই মাছ বাজার উচ্ছেদ করলে প্রায় ৫০ হাজার শ্রমিক এবং ২২ হাজার মৎস্য আহরণকারী বেকার হয়ে যাবে। যা বাংলাদেশ এর অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। কর্ণফুলী তীর ঘেঁষে শিপ ইয়ার্ড, বরফ কল মেরিনার্স পার্ক গড়ে উঠলে এদের বিষয়ে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। শুধু চট্টগ্রাম নয় সারাদেশের সবচেয়ে বড় এই মাছ বাজার উচ্ছেদ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

বক্তারা আরও বলেন, ‘ তীর ভরাট করে নয় কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিং দ্বারা সৃস্ট ভূমিতে মাছ বাজার গড়ে তোলা হয়েছে। এর পেছনে চট্টগ্রাম বন্দরের কোটি টাকা বিনিয়োগ আছে। পরিত্যক্ত বস্তিতে রূপান্তরিত হওয়া জমিতে বৈধভাবে  মাছ বাজার গড়ে তোলা হয়েছিলো। এখন পরিবেশের ধুয়ো তুলে একটি সংঘবদ্ধ চক্র দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মৎসজীবিদের উচ্ছেদ করে পুরনো বস্তিতে ফেরত নিতে চায়।  ‘

বক্তারা বলেন, পৃথিবীর সব দেশে মাছের পাইকারী বাজার নদীর তীরে অবস্থিত। কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে লিজ নিয়ে অর্ধ শত কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলা নতুন ফিসারীঘাট নিয়ে ভূমিদস্যুদের চোখ পড়েছে। ব্যবসায়ীরা প্রায় দুই শত কোটি টাকা লোন নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছে। তাদের পুনর্বাসন ছাড়া বাজার উচ্ছেদ ক্ষতিকর প্রভাব বয়ে আনবে

দুপুরে জুলাই আগষ্টে নিহত চট্টগ্রাম এর প্রথম শহীদ ওয়াসিম এবং তানভীর সহ জুলাই বিপ্লবে নিহত সকল শহীদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত করে সংগঠনটি । এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম এর পিতা শফি আলম এবং শহীদ তানভীরের পিতা সোনালী যান্ত্রিক মৎস্য সীমিতির সদস্য শহীদ তানভীরের পিতা বাদশা সহ আহত পরিবারের সদস্যরা।

পরে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবার এবং সমিতির সদস্য – সুবিধাবঞ্চিত  মৎস্যজীবীদের  মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...