রবিবার, ৩ মে ২০২৬

পাঁচলাইশ থানা এলাকায় প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নগরের পাঁচলাইশ থানা এলাকায় এক ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের সাথে প্রতারণার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রতারণা করে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়েছেন। ভুক্তভোগী এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলাও করেছেন।

বাদীর অভিযোগের ভিত্তিতে গত রোববার ১৬ মার্চ সন্ধ্যায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে চম্পক বড়ুয়া নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের ম্যানেজার ও মামলার বাদী ওয়ালী আশরাফ খানের সঙ্গে চম্পক বড়ুয়ার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে  চম্পক বড়ুয়া বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়ে বাদীর সাথে  সুসম্পর্ক গড়ে ওঠে। পরে ১৩ ফেব্রুয়ারি রাতে অপারেশনে যেতে জরুরি টাকা দরকার বলে বাদীর কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায় চম্পক এবং পরবর্তীতে আরো বিভিন্ন অজুহাতে ৭২ হাজার টাকা হাতিয়ে নেন।

গত ১২ মার্চ বাদী এক রোগীর মাধ্যমে জানতে পারেন যে, চম্পক বড়ুয়া আসলেই একজন প্রতারক। এরপর বাদী বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়ে এ বিষয়ে নিশ্চিত হন। এর পর বাদী প্রতারক চম্পক বড়ুয়ার নামে পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গত রবিবার সন্ধ্যায় ডায়াগনস্টিক সেন্টারে চম্পক বড়ুয়া ইফতারের দাওয়াত খেতে গেলে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আসামি চম্পক বড়ুয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...