শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পটিয়ায় যুবককে পিটিয়ে টাকা নিয়ে গেল ছিনতাইকারীরা

মোঃ মাছুম আকবরী আকাশ, পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার বৈলতলী রোড এলাকায় মো. গাফফার (৩০) নামে এক যুবককে পিটিয়ে তার কাছ থেকে নগদ ৯ হাজার ১০০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহত গাফফার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তিনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে চাকরি করেন এবং গত তিন মাস ধরে পরিবার নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ অর্থ নিয়ে যায়। হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার নেন । কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম উদ্দিন জানান, গাফফারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

আরও পড়ুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...