মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গত শনিবার (৮ মার্চ) রাত ১টার দিকে উপজেলার চরপাথরঘাটা (৮নম্বর ওয়ার্ড) ইছানগর গ্রামে ঘটনাটি ঘটলেও সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আবু তাহের ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

আটক মোঃ ওমর ফারুক (২৮)।চরপাথরঘাটা (৪নম্বর ওয়ার্ড) সৈন্যারটেক পেঁজার বাপের বাড়ীর মো: নাছিরের ছেলে। সে পেশায় কন্টেইনার চালক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১টা ১৬ মিনিটের দিকে শ্যালিকার বুকে হাত দেন দোলাভাই। ঘটনাটি পারিবারিকভাবে সমাধান হলেও, সোমবার রাতে প্রতিবেশী এক মহিলা বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় অভিযুক্ত ওমরকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অপর আরেকটি সূত্রে জানা যায়, শ্যালিকার পরিবার সম্প্রতি ইছানগর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। এ সুযোগে ওমর ফারুক শ্যালিকাকে ধর্ষণ চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

সর্বশেষ তথ্যমতে এলাকাবাসী ও থানা সুত্রে জানায়, ভিকটিম ১৬ বছরের কিশোরী বর্তমানে থানায় রয়েছেন। ভিকটিম এর পিতা মোহাম্মদ নাজু বাদি হয়ে কর্ণফুলী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযুক্তকে আটক করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...