শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেমন মাতৃসদন হাসপাতালকে ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৮ মার্চ) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতির উদ্বোধন করেন।

মেমনে সংযোজিত হতে যাওয়া যন্ত্রপাতির মধ্যে আছে ডায়াথার্মি মেশিন, রিফ্লেকটিভ ফোটোথেরাপি (ডাবল), ইনফ্যান্ট রেডিয়েন্ট ওয়ার্মার, ইনফ্যান্ট ইনকিউবেটর, এলইডি অপারেশন থিয়েটার লাইট, বায়ো কেমিস্ট্রি অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, সাকার মেশিন এবং টেবলটপ সেন্ট্রিফিউজসহ ১০ ধরনের মেডিকেল যন্ত্রপাতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. দিদারুল মুনীর, ডা. রহিমা খাতুন, ডা. ফাহমিদা সিলভি, ডা. বাবলী মল্লিকা, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, হাসপাতালের চিকিৎসক ও নার্সবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা মেমন মাতৃসদনকে চট্টগ্রামের একটি উন্নত মানের মা ও শিশু হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। অতীতে এ হাসপাতালের যে সুনাম ছিল, আমরা সেই ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করব। এই লক্ষ্যে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় জনবল স্থায়ীকরণ এবং আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”

মেয়র জানান, নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি এনআইসিও (ঘবড়হধঃধষ ওহঃবহংরাব ঈধৎব টহরঃ) স্থাপন করা হবে। তিনি বলেন, “এনআইসিও স্থাপনের জন্য ইতোমধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান এক কোটি টাকা অনুদান দিয়েছে। শীঘ্রই এই ইউনিট স্থাপনের কাজ শুরু করা হবে।”

মেয়র আরও বলেন, “রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য উন্নত মানের অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এজন্য আমি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি, যাতে তারা একটি অ্যাম্বুলেন্স দান করে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সে স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকবে।”

মেয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে, যাতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করা যায়। আপনারা যদি বলেন যে কোন জায়গায় সমস্যা আছে, আমাকে জানান। আমি সে সমস্যা সমাধানের ব্যবস্থা নেব।”

ডা. শাহাদাত হোসেন জানান, একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পুরো হাসপাতালটিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, “আমরা চাই মেমন মাতৃসদন হাসপাতালকে একটি ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে, যেখানে রোগীরা আধুনিক চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গরিব ও অসহায় মানুষের জন্য এটি বিশাল সুযোগ হবে।”
মেয়র বলেন, “আমরা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং নতুন জনবল নিয়োগের জন্য কাজ করছি। চিকিৎসকদের কাজের সুবিধার্থে এবং রোগীদের সেবা উন্নত করতে আমরা দ্রুত পদক্ষেপ নেব।”

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি থিওরিটিক্যাল কথা বলি না, আমি বাস্তবসম্মত কাজ করতে চাই। চট্টগ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে উন্নত করতে যা যা প্রয়োজন, আমরা তা করব।”

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

আরও পড়ুন

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে...