মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানে প্রশাসনের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ ইটভাটা গুলো

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বন্ধ করা যাচ্ছে না বান্দরবানে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটা গুলো। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযান-জরিমানার পরদিন আবারো চালু করা হয় অবৈধ ইটভাটা গুলো। বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা গুলুকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।জরিমানা আদায়ের অল্প দিন যেতেনাযেতেই পূনরায় কার্যক্রম পরিচালনা করে এসব ইটভাটা। 

আইনি ফাঁকফোকরের কারনে ইটভাটারর মালিকদের নির্মিত চুল্লী / স্থাপনা গুলো ভেঙ্গে দেয়াও সম্ভব হচ্ছে না। এভাবেই আইনি জটিলতায় নিজেদের সীমাবদ্ধতার কথা গুলো বলছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম।

তিনি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের ৩ মাসে অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় সহ বিভিন্ন মেয়াদে ভাটা মালিকদের সাজা প্রদান করা হয়েছে।আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

এরই ধারাবাহিকতায় বুধবার (৫ই মার্চ) উপজেলার ঘুমধুম ইউনিয়নে এএসএফ নামে একটি ইটভাটাকে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়, যৌথ উদ্যোগে মোবাইল কোর্টটি পরিচালনা করে। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম। অভিযানের বিষয়ে তিনি জানান, ১ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা, স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়েছে। এসময় নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...