শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুপক্ষের মারামারির ঘটনায় তিনজন ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় তিনজন ছুরিকাহত হয়েছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে এখনো তারা কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে কেসিদে সড়কের মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামক দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটেছে।

ছুরিকাঘাতে আহতরা হলেন—আজাদ, সাগর এবং সাইফুল। তারা সবাই মোহসেন আউলিয়া ট্রান্সপোর্টের কর্মচারি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পার্শ্ববর্তী এব ব্যবসায়ী বলেন, জুয়েল এবং তার খালু মিলে মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামে মালামাল পরিবহনের ব্যবসা শুরু করে। ব্যবসাটি মূলত সীতাকুণ্ড-বারআউলিয়া সড়কে। ব্যবসার একপর্যায়ে পার্টনারশিপ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর জুয়েল তার খালুকে ব্যবসার অংশীদার থেকে বাদ দিয়ে দেয়।
ব্যবসার এই দেনা-পাওনা নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিল অনেক আগে থেকে। সেটা মীমাংসাও হয়েছিল। আজ হঠাৎ প্রতিষ্ঠানের সামনেই রনির ছেলে মাসুম তিনজনকে অতর্কিত ছুরিকাঘাত করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, সিনেমা প্যালেস এলাকায় দুপক্ষের মারামারিতে কয়েকজন ছুরিকাহত হয়েছে খবর পেয়েছি। সেখানে আমাদের মোবাইল টিম পাঠানো হয়েছে। যতটুকু জেনেছি, কুরিয়ার ব্যবসা সংক্রান্ত তাদের পূর্বশত্রুতা ছিল। এ ঘটনায় এখনো কেউ আটক নেই। তবে ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

আরও পড়ুন

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...