চান্দগাঁওতে অভিযান চালিয়ে চুরি মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) ভোর রাতে বরিশাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আরিফ (১৯),বিপ্লব মল্লিক (২১),মোঃ পারভেজ (২২)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানার মামলা নং-০৪ এর তিন জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আর এইচ/
